বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অনলাইনে কী কিনছেন? গুগল কিন্তু সব দেখছে!

আকাশবার্তা ডেস্ক :

২০১২ সাল থেকে এই পর্যন্ত অনলাইনে কী কেনাকাটা করেছেন, সব কিন্তু জমা আছে গুগলের হিস্ট্রিতে। জিনিস পছন্দ করে কেনা থেকে শুরু করে বিলের পরিমাণ, সব কিছু সরাসরি জমা হচ্ছে গুগলে।

এমনকি অনলাইনে কোথা থেকে কী কিনছেন, কত বার কিনেছেন, কোন বিষয়ে আপনার পছন্দ রয়েছে তাও সরাসরি পৌঁছে যাচ্ছে আপনার ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে।

সিএনএনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গুগল-এর কাছে ‘Purchases’ নামক তালিকায় ২০১২ সাল থেকে কেনাবেচার সব ইতিহাস রয়েছে। এই সাইটে https://myaccount.google.com/purchases প্রবেশ করলে দেখতে পারবেন এতদিন আপনি অনলাইন মাধ্যমে যা যা কেনাকাটা করেছেন।

গুগলের মুখপাত্র জানিয়েছেন, গ্রাহকের সুবিধার জন্যই বানানো হয়েছে এই তালিকা। যাতে তারা খুব সহজেই মনে করতে পারেন, কী কিনেছিলেন, কোথা থেকে কিনেছিলেন, এবং কোথায় কোথায় সাবসক্রিপশন করেছেন।

যদি আপনি যদি এই হিস্ট্রি না রাখতে চান, তাহলে রয়েছে ডিলিট অপশন। তবে ডিলিট করার অপশন কিন্তু এত সহজ নয়। এতদিন যাবৎ যা যা কিনেছেন, সেই সমস্ত পেজে ঢুকে ‘Remove Purchase’ অপশনে ক্লিক করে, ‘To remove this purchase, delete the email’ ক্লিক করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১