সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অবশেষে বিয়ে করলেন ব্রাজিল কন্যা জেইসা ও সঞ্জয়

আকাশবার্তা ডেস্ক :
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করেছেন ব্রাজিল কন্যা ও বাংলাদেশী পুত্র সঞ্জয়। ফেইসবুকে পরিচয় অতঃপর প্রেম। ব্রাজিল থেকে ক্ষনিকের জন্য ছুটে এলো প্রেমিকের বাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা একনজর দেখার জন্য সাধারণ মানুষেল ঢল নামে প্রেমিক সঞ্জয়ের বাড়ীতে।

এ কারণে গত বুধবার সকালে বালিয়াকান্দি থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যান ব্রাজিল কন্যা। তারপরই অধরা। বৃহস্পতিবার দিন ভর চায়ের দোকান, প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে ব্রাজিল কন্যার গল্প। এর সাথে বিয়ের নানা ধরনের গুঞ্জন ওঠে। আবার কক্সবাজার ভ্রমনের বিষয়টিও বাদ যায় না গল্পে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাতেই ব্রাজিল কন্যা জেইসার সাথে সঞ্জয়ের শুভ পরিনয় সম্পন্ন হয়।

তাদের বিয়ে প্রসঙ্গে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার জানান, বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর এলাকার সঞ্জয় ঘোষের জনৈক এক দাদুর বাসায় রাতে তাদের শুভ পরিনয় হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের মিষ্টি দোকানী বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের সাথে ফেইসবুকে প্রেমের পরিনয়। এরই প্রেক্ষিতে তার বাড়ীতে ব্রাজিল থেকে ছুটে আসে জেইসা ওলিভেরিয়া সিলভার নামে এক বিদেশী কন্যা।

গত ১ এপ্রিল ব্রাজিল থেকে রওনা হয়ে সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসে সিলভার। সেখানে আগে থেকেই অপেক্ষামান প্রেমিক সঞ্জয় ঘোষ তাকে নিয়ে গ্রামের বাড়ী জামালপুর বাজারে আসে। মঙ্গলবার সকাল থেকেই বিদেশী কন্যা এসেছে সঞ্জয়ের বাড়ীতে। এক নজর দেখার জন্য ভীড় জমায় উৎসুক জনতা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম রকিব হায়দারের সাথে দেখা করেন জেইসা ও তার প্রেমিক সঞ্জয় ঘোষ।

এর আগে ছিলভার সঙ্গে ফেইসবুকে ১৭ মাস পুর্বে ব্রাজিলের মিউনেশিয়াল এ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার এর সাথে সম্পর্ক হয় সঞ্জয়ের। এরই প্রেক্ষিতে সোমবার রাতে ব্রাজিল থেকে ছুটে আসে বাংলাদেশে রাজবাড়ীর বালিয়াকান্দি জামালপুরে সঞ্জয়ের বাড়ীতে। পরে মানুষের ভীড় করার কারণে তাকে নিয়ে বুধবার দুপুরে ঢাকায় নিয়ে যায় সঞ্জয়। ১০ এপ্রিল ব্রাজিলে ফিরে যাবে জেইসা। তবে তার মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল না।

সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সুত্রধরে এসেছেন বলে জানান জেইসা ওলিভেরিয়া সিলভা। সে বাংলাদেশকে খুব ভালোবাসে। বিয়ের বিষয়টি পরিবারের সাথে আলোচনা করেই করা হবে।

সঞ্জয় ঘোষের চাচা ব্যবসায়ী মনো ঘোষ জানান, বৃহস্পতিবার ঢাকায় তাদের শুভ পরিনয় হয়েছে। বিষয়টি সঞ্জয় ঘোষ তাদের নিশ্চিত করেছেন। আগামী ১০ এপ্রিল সঞ্জয় ঘোষকে সাথে নিয়েই ব্রাজিল যাবে তাদের নববধু জেইসা। তাদের পরিবার এ বিয়েতে খুশি। সকলের নিকট নব দম্পত্তির জন্য আর্শিবাদ কামনা করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০