রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

ঝালকাঠির ‘টিন আইকন’ বুশরা হক

আকাশবার্তা ডেস্ক :

অনন্য প্রতিভার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঝালকাঠির কৃতীশিশু বুশরা হক ‘টিন আইকন’ নির্বাচিত হয়েছে। এজন্য তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় টিসিবিডি ইনফরমেটিভ অলিম্পিয়াডে তাকে ‘সম্মাননা ’ দেয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান তার হাতে স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

থিঙ্কিং চেঞ্জ বাংলাদেশ (টিসিবিডি) ‘সৃজনশীলতায় এগিয়ে যাও, জ্ঞানের আলো ছড়িয়ে দাও’ স্লোগানে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

বুশরা ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘বেহালা’ বিষয়ে পরপর তিন বার (২০১৭-২০১৯) জাতীয় পুরস্কার পেয়েছে। এরমধ্যে দু’বার প্রথম হয়ে ‘গোল্ড মেডেল’ ও একবার দ্বিতীয় হয়ে ‘সিলভার মেডেল’ পেয়েছে।

এর আগে সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ প্রতিযোগিতায় আবৃত্তি বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়ে ‘ব্রোঞ্চ মেডেল’ পায়।

বুশরা এরমধ্যে একবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করে। এছাড়াও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সে অসংখ্য পুরষ্কার পেয়েছে।

বুশরার পিতা এস এম রিয়াজুল হক পলাশ সূর্যালোক ট্রাস্টের ট্রাস্টি ও একজন ব্যবসায়ী। মা রেহেনা জাহান পপি একজন গৃহিনী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১