বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নুরের ফেসবুক আইডি হ্যাকড

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডি ও পেজ হ্যাক হয়েছে। বুধবার ভোর থেকে নুর তার আইডিটি ব্যবহার করতে পারছেন না।

ভিপি নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীরা দীর্ঘদিন ধরে তার আইডি হ্যাক করার চেষ্টা করছিল। আজ ভোর থেকে আইডিতে ঢুকতে পারছি না। আইডির ইমেইল ও ফোন নম্বর বদলে ফেলা হয়েছে। পেজটা উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেব। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগ আমাদের আইডি হ্যাক করেছিল। তারাই এটা করে থাকতে পারে। এর আগে কোটা আন্দোলনের সংগঠক মশিউর ও বিন ইয়ামীন মোল্লার আইডি হ্যাক হয়েছে।

এরই ধারাবাহিকতায় আমার আইডি হ্যাক করা হয়েছে। নুর বলেন, আমরা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিপক্ষে কথা বলি। এধরনের অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি শ্রেণি আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রেখেছে। কিন্তু তাদের এ ঘৃণ্য চেষ্টা কখনও সফল হবে না। তিনি আইডি হ্যাকের প্রেক্ষিতে অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১