বুধবার ১১ই মার্চ, ২০২৬ ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘লজ্জা লাগে না, টাকা নাও আবার কথা বলো!’

ক্রীড়া প্রতিবেদক :

খালেদ মাহমুদ সুজন। অবসর নেয়ার পর ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিয়োজিত আছেন সাবেক এই অলরাউন্ডার। এরই মধ্যে বহুবিদ দায়িত্ব পালনের পাশাপাশি নানা বিতর্কেও জড়িয়েছেন সুজন।

তবে নিজে বাড়তি সুবিধা নিলেও কখনো খেলোয়াড়দের কথা ভাবেন না বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ক্রিকেটারদের ধর্মঘটে যে ১১ দফা দাবি পেশ করা হয়েছিল তার মধ্যে একটি ছিল ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানো বন্ধ করা।

এতে সুজন দাবি করেন, ঘরোয়া ক্রিকেটে পক্ষপাতমূলক আম্পায়ারিং আর পাতানো ম্যাচের অভিযোগ খেলোয়াড়দেরই সাজানো নাটক!

সুজনের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা তার ওপর ক্ষিপ্ত ছিলেন।

এদিকে, বুধবার (২৩ অক্টোবর) বোর্ডের সঙ্গে বৈঠকে আবারো আপত্তিকর মন্তব্য করে সাকিবদের তোপের মুখে পড়েন খালেদ মাহমুদ সুজন। ওইসময় বিসিব সভাপতি নাজমুল হাসান পাপনও একহাত নেন তার।

সংবাদ সম্মলনে পাপন উচ্চস্বরে সুজনকে উদ্দেশ্য করে বলেন, চুপ করো। তুমি আর কথা বইলো না। একটা কথাও না। তোমার লজ্জা লাগে না! টাকা নাও আবার কথা বলো! আমাকে অনেক ভুল বুঝাইছ এত দিন!

এর আগে গত ২২ অক্টোবরের সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন স্বীকার করেন বিসিবির পরিচালক হয়েও জাতীয় দলের ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদের বেতন নেয়া, ঘরোয়া ক্রিকেটে সংঘাত সৃষ্টি করা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১