শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সেনাবাহিনীকে শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র কেনা হবে’

আকাশবার্তা ডেস্ক :

ভবিষ্যতে যুদ্ধ ক্ষেত্রের সকল ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীকে শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র ক্রয় করা হবে বলে জানিয়েছেন সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের ১ ও ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ৫ ও ৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ কালার প্যারেডে অংশগ্রহন করে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস অব গোল ২০৩০’ এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে ইঞ্জিনিয়ার্স কোরের ২৭ আরই এবং ২৩ আরই ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে। দুইটি ইসিবি ব্যাটালিয়নের সাংগঠনিক কাঠামো স্থায়ীকরণের কাজ চলমান রয়েছে। পারমানবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেলের সাংগঠনিক কাঠামোয় একটি কম্পোজিট ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোর অব ইঞ্জিনিয়ার্স একটি কারিগরি, সরঞ্জামাদি নির্ভর এবং বহুমুখী প্রতিভা সম্পন্ন কোর-যার সহায়তা যুদ্ধক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একাবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে।

কোর অব ইঞ্জিনিয়ার্স সেনাবাহিনীর উন্নয়নের পাশাপাশি দেশগঠনমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কক্সবাজার সমুদ্র উপকূলে মেরিন ড্রাইভ নির্মাণ, বিভিন্ন জাতীয় মহাসড়ক প্রকল্প, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প, এয়ারপোর্ট রোডের আন্ডারপাস মীরপুর ফ্লাইওভার, রুমা ও থানচি ব্রীজ নির্মাণ, উখিয়া ও রামুতে বৌদ্ধ বিহার নির্মাণ ও সংস্কার, পদ্মা বহুমুখী সেতুর সংযোগ সড়ক ও রেলওয়ে লিংক প্রজেক্ট এর মত গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে।

সেনা প্রধান আরো বলেন, সেনাবাহিনী প্রথাগত কাজের পাশাপাশি অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নতিসহ সকল উন্নয়নমূলক কর্মকার্ন্ডে যখনই সুযোগ আসবে তখনই তাতে অংশগ্রহন করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।

সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে কোর অব ইঞ্জিনিয়ার্সের সদস্যগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সশস্ত্র বাহিনীর এক হাজার ৫৩৩ জন বীর সেনানী যুদ্ধে শহীদ হন। এরমধ্যে এই কোরের শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরসহ ৮৮ জন অন্যতম। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের চারটি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান করেছেন।

সেনাবাহিনীর সামরিক ঐতিহ্য অনুযায়ী যে কোন ইউনিটের জন্যে রেজিমেন্টাল কালার প্রাপ্তি গৌরবের। প্যারেড অনুষ্ঠানে সাবেক সেনা প্রধা লেঃ জেনারেল হারুন-অর-রশিদসহ সেনা বাহিনীর উর্দ্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম বার, নাটোরের জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অসামরিক গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ইঞ্জিনিয়ার কোরের সামরিক ও অসামরিক সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১