আকাশবার্তা ডেস্ক :
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শনিবার (২ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাকে কোনোভাবে ছাড় দেয়া হবে না।