সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বন্ধুকে কাজে পাঠিয়ে স্ত্রীকে ধর্ষণ করলো অপর বন্ধুরা

আকাশবার্তা ডেস্ক :

চুয়াডাঙ্গায় স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার যদুপুর গ্রামে। বর্তমানে ওই গৃহবধূকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত ওয়াশিম আলী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃত ওয়াশিম আলী একই গ্রামের মৃত জাফর মণ্ডলের ছেলে। 

পুলিশ জানায়, গত বুধবার (৩০ অক্টোবর) রাতে গৃহবধূর স্বামী ব্যবসায়ীক কাজে বাড়ির বাইরে ছিল। এ সুযোগে স্বামীর দুই বন্ধু একই গ্রামের মিলন ও ওয়াশিম ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী একটি কলাবাগানে। সেখানে তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে তারা। এক পর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি টের পেয়ে গৃহবধূকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। 

নির্যাতিতা স্বামীর অভিযোগ, মিলন ও ওয়াশিমের সঙ্গে তার ভালো সখ্যতা ছিল। সে সূত্রে অভিযুক্তরা পরিকল্পনা করে তাকে কৃষিপণ্য বিক্রির জন্য যশোরে যেতে বাধ্য করে। রাতে ফিরে আসতে না পারায় সে সুযোগে তার স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারা। বাড়ি ফিরলে বিষয়টি খুলে বলে তার স্ত্রী। 

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর জানান, এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে থানায় একটি গণধর্ষণ মামলা করেন। রাতেই এজাহারনামীয় আসামি ওয়াশিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামীকেও গ্রেপ্তার করতে অভিযান চলছে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১