বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ফেসবুকের নতুন লোগো, কেমন হবে দেখে নিন

প্রযুক্তি ডেস্ক :

ফেসবুকের নতুন কোম্পানি লোগো ঘোষিত হয়েছে। ফেসবুক অ্যাপের থেকে ফেসবুক কোম্পানিকে আলাদা করার জন্যই এই লোগো। এর আগে এ বছরেই তাদের নিজস্ব সংস্থা হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে নিজেদের নাম সংযুক্ত করা শুরু করেছে তারা।

জানা গেছে, ফেসবুক কোম্পানির জন্য নতুন এই লোগো তৈরি করা হয়েছে। ফেসবুক যে আদতে সোশাল নেটওয়ার্ক তা থেকে ফেসবুক কোম্পানিকে আলাদা করতে এই প্রয়াস।

নতুন লোগোতে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের রং থাকবে। এই দুই অ্যাপেরই এক কোটিরও বেশি ইউজার এবং ইতিমধ্যেই তারা ফেসবুক অ্যাপকে জনপ্রিয়তার ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

ফেসবুকের চিফ মার্কেটিং অফিসার আন্তোনিও লুসিও এই লোগোর ব্যাপারে ঘোষণা করেছেন একটি ব্লগ পোস্টে। ‘আমরা আজ থেকে কোম্পানির ব্র্যান্ডিং আপডেট করছি, যাতে কোন কোন প্রোডাক্ট ফেসবুকের সে কথা স্পষ্ট বোঝা যায়।’

প্রাথমিক যা প্রতিক্রিয়া পাওয়া গেছে তাতে এ লোগোকে সাধারণ বলে বর্ণনা করা হচ্ছে।

ফেসবুকের নতুন লোগো কোথায় দেখা যাবে?

ফেসবুক জানিয়েছে সমস্ত প্রোডাক্ট এবং মার্কেটিং ক্ষেত্রে নতুন লোগো তারা শিগগির ব্যবহার করবে।

সোশাল নেটওয়ার্কের ওয়েবসাইটের বাইরে তারা কোম্পানির নতুন ওয়েবসাইটও আনতে চলেছে। ফেসবুক চায় তারা কোন কোন সংস্থার মালিক তা লোকে জানুক। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাস, পোর্টাল এবং ক্যালিব্রাতে খুব শিগগির ‘ফ্রম ফেসবুক’ লোগো থাকবে।

২০১৯ সালের জুন মাস থেকে তারা তাদের অ্যাপে ‘ফ্রম ফেসবুক’ লোগো আনা শুরু করেছিল।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লুসিও বলেন, মাত্র ২৯ শতাংশ মার্কিন জানেন, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এ দুটি ফেসবুকের মালিকানাধীন।

ইনস্টাগ্রাম এবং ফেসবুক এ দুই অ্যাপের জনকরা ফেসবুকের সিইও মারক জুকেরবার্গের সঙ্গে খারাপ সম্পর্কের কারণে সংস্থা ছেড়ে দিয়েছেন। হোয়াটসঅ্যাপের সহ-নির্মাতা ব্রায়ান অ্যাকটন এমনকী কেমব্রিজ অ্যানালিটিকা কেলেংকারির সময়ে ‘ডিলিট ফেসবুক’-এর ডাকও দিয়েছিলেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১