বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কৃষক লীগের সভাপতি সমীর, সম্পাদক উম্মে কুলসুম

আকাশবার্তা ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সমীর চন্দ চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম। সমীর চন্দ্র আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষকলীগের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

প্রায় আট বছর পর কৃষক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে দ্বিতীয় অধিবেশনে নির্বাচিত করা হয় সংগঠনটির আগামী তিন বছরের নেতৃত্ব। কৃষকলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১৯ জুলাই।

তথ্যমতে, ১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন-১৫ আগস্ট শহীদ হওয়া কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।

কৃষকলীগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থরক্ষার জন্য কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় দেশের কৃষকের দাবি আদায়ের জন্য সফলতার সাথেই আন্দোলন, সংগ্রাম ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১