বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ ‘আল্লাহর দল’

আকাশবার্তা ডেস্ক :

জঙ্গি সংগঠন আল্লাহর দল নিষিদ্ধ করা হয়েছে। সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বুধবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক অধিশাখা-২ এর উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, ‘আল্লাহর দল’ নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি, শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে এই দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

সম্প্রতি সচিবালয়ে বিএসআরএফ সংলাপে ‘জঙ্গি সংগঠন উল্লেখ করে আল্লাহর দলকে নিষিদ্ধ ঘোষণার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর আজ এ উদ্যোগ নেয়া হলো।

এর আগে জঙ্গি কার্যক্রমের অভিযোগ থাকায় আনসার আল ইসলাম, শাহাদত-ই-আল হিকমা, হরকাতুল জিহাদ বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলাকে টিম নিষিদ্ধ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১