সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বুলবুল এখন কোথায় আছে, কখন আঘাত হানবে?

আকাশবার্তা ডেস্ক :

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়। এর নামকরণ করা হয়েছে ‘বুলবুল’। তবে ঘূর্ণিঝড়টি কোন অঞ্চলের ওপর দিয়ে আঘাত হেনে চলে যাবে, তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদেরা। তবে আবহাওয়াবিদরা জানিয়েছে, যেখানেই আঘাত হানুক না কেন, ঘূর্ণিঝড় বুলবুল মহা প্রবল ঘূর্ণিঝড় ‘সিডরের’ মতো ভয়ংকর হবে না।

আবহাওয়াবিদরা বলছেন, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এ ঘূর্ণিঝড় এগিয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলের দিকে। তবে এ ঝড় স্থলভাগে আঘাত হানবে কি না, তা এখনও অনিশ্চিত। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭নভেম্বর) আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কথা জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুল পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরো উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। আজ সকাল ৯টার দিকে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আসতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ জন্য সাগর উত্তাল হয়ে উঠেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে গভীর সাগরে না গিয়ে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া দপ্তর।

এ বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঝড়টি কবে নাগাদ উপকূলে আঘাত হানবে, বাংলাদেশ উপকূলে কতটা প্রভাব পড়বে তা এখনই বলা যাচ্ছে না। প্রাথমিক গতিপথ থেকে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের দিকে নাও আসতে পারে।

যেভাবে নামকরণ হয়েছে ঘূর্ণিঝড় বুলবুল
ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণ করবে বিশ্ব আবহাওয়া সংস্থারর ৮টি সদস্য রাষ্ট্র : বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ওমান।

এরপরে ঝড়ের নাম হিসেবে নারীদের নামকে প্রাধান্য দেয়া হলেও পরবর্তীতে আবারো পুরুষের নাম সংযোজিত হতে থাকে। অবশ্য বর্তমানে বস্তু বা অন্য বিষয়ের নাম অবস্থাভেদে টেনে আনা হয়েছে। যেমন- সিডর, মেঘ, বায়ু, সাগর ইত্যাদি। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব ঝড়ের নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া নামগুলো হলো অনিল, অগ্নি, নিশা, গিরি, হেলেন, চপলা, অক্ষি, ফণী। এ বছরের মাঝামাঝি সময় ফণী অনেক আতঙ্ক সৃষ্টি করলেও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে।

বর্তমানে ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে আলোচনা হচ্ছে। উত্তর আন্দামান সাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনিভূত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ ঘূর্ণিঝড়টিরই নাম দেওয়া হয়েছে ‘বুলবুল’। আর এই নামটি দিয়েছে পাকিস্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31