বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ২ জলদস্যু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

সাগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের ফখরুদ্দিনের ছেলে মো. রাসেল (২৫) ওরফে কালা এবং নোয়াখালী জেলার দক্ষিণ চরবাগ্গা গ্রামের আবদুল গণির ছেলে মো. ইলিয়াছ (২৮)। তারা স্থানীয় জলদস্যু ফকির বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে সাগরে ডাকাতির উদ্দেশ্যে নোয়াখালীর চরজব্বার থানাধীন চরবাগ্গা এলাকায় জলদস্যুরা প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দুই জলদস্যুকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২টি এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ইলিশ মৌসুমকে সামনে রেখে জলদস্যু বাহিনীর সদস্যরা মেঘনার মোহনা ও বঙ্গোপসাগর এলাকায় তৎপর হয়ে উঠেছে। তারা জেলেদের অপহরণ, খুন, ট্রলার ছিনতাই ও মোবাইলের মাধ্যমে চাঁদাবাজী করে ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে।

লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নোয়াখালীর চরজব্বার থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার চরাঞ্চল মেঘনার মোহনা ও বঙ্গোপসাগরে জলদস্যুতা দমনে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১