মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে আটক রেখে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে নূর মোহাম্মদ নামে প্রকৃত এক মুক্তিযোদ্ধাকে ইউপি কার্যালয়ে আটক রেখে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে। শনিবার দুপুরে রক্তাক্ত অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সকালে সদর উপজেলার উত্তর জয়পুর ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ দিকে মুক্তিযোদ্ধার ওপর নির্যাতনের খবর পেয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা হাসপাতালে ছুটে যান। এ সময় তারা নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ গণমাধ্যম কর্মীদের জানান, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে স্থানীয় উত্তর জয়পুর ইউনিয়নে অল্প সংখ্যক মুক্তিযোদ্ধা ছিলেন। বর্তমানে ওই ইউনিয়নে মুক্তিযোদ্ধার সংখ্যা ৬৪ জন। সম্প্রতি সরকারের ঘোষণা অনুযায়ী ভুয়া মুক্তিযোদ্ধাদের একটি তালিকা তৈরী করে প্রশাসনের কাছে হস্তান্তর করেন মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। শনিবার সকালে ওইসব ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী তার পরিষদ কার্যালয়ে নূর মোহাম্মদকে ডেকে আনেন।
এ সময় পরিষদের একটি কক্ষে আটকে রেখে চেয়ারম্যান নিজে ও পরিষদের মেম্বার টিপু এবং গ্রাম পুলিশরাসহ ওই মুক্তিযোদ্ধাকে বেধড়ক পিটিয়ে আহত করেন। একপর্যায়ে ওইস্থান থেকে তিনি প্রাণে বেঁচে পালিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে এনে ভর্তি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ইউপি কার্যালয়ের পাশের একটি সরকারি  জমি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলেন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় কার কাছ থেকে অনুমতি নিয়ে এসব করছেন। তখন নূর মোহাম্মদ আমাকে (চেয়ারম্যানকে) গালমন্দ করেন এবং মারধর করতে তেড়ে আসেন। এ সময় উপস্থিত লোকজন তার ওপর ক্ষিপ্ত হয়ে গেলে তাকে রক্ষা করার জন্য পরিষদের কক্ষে আটক রাখা হয়। পরে সে জানালা ভেঙ্গে পালিয়ে যায়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, একজন মুক্তিযোদ্ধাকে মারধর করা হয়েছে শুনে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১