বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাবরি মসজিদের রায় নিয়ে পোস্ট দেয়ায় গ্রেপ্তার ৩৭

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে উত্তর প্রদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ১২ টি মামলা দায়ের হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭১২টি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কিছু পোস্ট মুছে দেওয়া হয়েছে। অনেক অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের ডিজিপি ওপি সিং বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যবাসীর তৎপরতার উপরে নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, ‘প্রয়োজন হলে রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে, যাতে গুজব ছড়িয়ে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারির পাশাপাশি রাজধানী লক্ষনৌতে খোলা প্রযুক্তিনির্ভর কন্ট্রোল রুম থেকে অযোধ্যাসহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা।

কর্মকর্তারা বলেন, টুইটারে আসা পোস্ট সম্পর্কে পুলিশের পক্ষ থেকে সরাসরি ওই প্রোফাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়। এর ফলে ৭৫ শতাংশ লোকে নিজেরাই পোস্টটি সরিয়ে নিয়েছে। যারা সতর্ক করার পরেও পোস্টটি মুছেনি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রোফাইল মুছে ফেলা হয়েছে।

রাজ্যটিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এমার্জেন্সি সেন্টার খোলা হয়েছে, যাতে কোথাও গোলযোগের খবর পেলেই তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা যায়। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারিসহ নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১