বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‘সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হয়নি’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাই দেশে এ সময়ে চাল, পেঁয়াজ ও লবণ সংকট দেখা দিয়েছে। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। দুঃশাসনের জাঁতাকলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় গণ-অভ্যুত্থান।

সড়ক পরিবহন আইন বাস্তবসম্মত হয়নি দাবি করে তিনি বলেন, স্টক হোল্ডারদের নিয়ে আলোচনায় বসে এই আইন প্রণয়ন করা উচিত ছিল। তাহলে আজ এই সংকট তৈরি হতো না।

বুধবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বড় বড় মেগা প্রজেক্ট তৈরি করে কীভাবে জনগণের টাকা লুট করা যায় এ নিয়ে তারা ব্যস্ত। কোটি কোটি টাকা লুট করে তারা বিদেশে পাচার করছে। এসবের প্রতিবাদে দাঁড়ালেই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তা পণ্ড করে দিচ্ছে।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে তিনি বলেন, ‘এই সরকার বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখে ভুল করছে। তিনি যদি জেল থেকে বেরিয়ে আসে তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে সেটি কাটিয়ে উঠতে পারতো।’

বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতিতে দেশ ডুবে গেছে। দলীয় কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য ও অপশাসন এবং উপাচার্যের অপতৎপরতার বিরুদ্ধে আওয়ামী লীগের ছাত্রসংগঠনের নেতারা প্রতিবাদ করায় তাদেরও বের করে দেওয়া হয়েছে। কারণ উপাচার্যের নাকি রাজকীয় পরিবারের সঙ্গে মিল মহব্বত রয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ৫২ থেকে ৯০’র গণ-অভ্যুত্থানসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজের ভূমিকা ছিল অগ্রে। দেশের এ পরিস্থিতিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বন্দিত্ব নিয়ে তিনি বলেন, সরকারের হীনমন্যতা আর দৈন্যর কারণে তাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। গণ-আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে মুক্ত করা হবে।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১