সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এমপি লিটনকে বাসায় ঢুকে গুলি করে হত্যা

আকাশবার্তা ডেস্ক :

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, শনিবার বিকালে এমপি লিটন বাড়ির উঠানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজের ঘরে যাওয়ার সময় হঠাৎ করে মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে ও বুকের ডান পাশে গুলি বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে তিনি এমপি লিটনের বাড়িতে অবস্থান করছেন। কারা কেন তাকে গুলি করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কে কালাইয়ের ব্রিজ নামক স্থানে ব্যায়াম করার সময় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন মদ্যপ অবস্থায় গাড়ি থামিয়ে শিশু সৌরভের পায়ে গুলি করেন। আহত অবস্থায় সৌরভকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৪ দিন চিকিৎসার পর সে সুস্থ হয়ে সে বাড়ি ফেরে। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে এমপি লিটনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি এখন বিচারাধীন। এ বিষয়টি সারাদেশে আলোচনার ঝড় উঠে।

সূত্র : আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930