শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘মালিক-শ্রমিক কারও পিঠে চামড়া থাকবে না’

আকাশবার্তা ডেস্ক :

আমাদের সন্তানরা আরেকবার রাস্তায় নামলে পুলিশ, গাড়ির মালিক-শ্রমিক কারও পিঠে চামড়া থাকবে না বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

এ কারণে তিনি সবাইকে সাবধান করে বলেছেন, সড়কে সবাই আইন মেনে চলুন। কোনো দুর্ঘটনা যেন আর না ঘটে।

বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির ‘ট্রাফিক সচেতনতামূলক পক্ষ ২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষকে সাবধান করে এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, নতুন সড়ক পরিবহন আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সরকার ও ট্রাফিক পুলিশের কিন্তু জরিমানা আদায়ের উদ্দেশ্য না। আমরা এখন ঢাকা মহানগরীতে প্রতি মাসে ৬-৭ কোটি টাকা জরিমানা করি। সরকারের কাছে এই টাকা একেবারেই নস্যি, সরকারের এই টাকার প্রয়োজন নাই।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা থাকলে মামলা করার প্রয়োজন নাই। মূল বিষয় হলো সবাই যেন আইনটা মেনে চলে।

শফিকুল ইসলাম আরও বলেন, নতুন এই আইনের পর আমরা মালিক-শ্রমিক-পুলিশ যদি সড়কে শৃঙ্খলা আনতে না পারি, তাহলে আমাদের সন্তানরা সম্মিলিতভাবে আমাদের রাস্তা থেকে তুলে দেবে। রাস্তায় আপনিও নামতে পারবেন না, আমিও ডিউটি করতে পারবো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ডিএমপির এই ট্রাফিক সচেনতামূলক পক্ষ ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১