সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

৬ বছরের শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ!

আকাশবার্তা ডেস্ক :

দিনাজপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত সোনা মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নির্যাতনের শিকার শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শুক্রবার (২২ নভেম্বর) রাতে অভিযুক্ত সোনা মিয়াকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় তার নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটক সোনা মিয়া (২২) সদর উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার নুর ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সোনা মিয়া নির্যাতনের শিকার শিশুটিকে ফুসলিয়ে একটি বাগানে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে। শিশুটি বাড়ি এসে মাকে পুরো ঘটনা জানালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এলাকাবাসী এই ঘটনা জানতে পেরে সোনা মিয়াকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে রাতে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

দিনাজপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাব-মা থানায় অভিযোগ দায়ের করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১