মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় সংবাদপত্র হকার খুন

আকাশবার্তা ডেস্ক :

পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ ফারুক (২৮) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৫টায় কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত ফারুক সদর উপজেলার উত্তর জাম বাড়ি গ্রামের আবদুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নিহত মো. ফারুক সংবাদপত্রের হকার ছিলেন। প্রতিদিনের মতো কুমিল্লা আলেখারচর বিশ্বরোড থেকে পত্রিকা সংগ্রহের জন্য যাওয়ার পথে পালপাড়া সেতুর কাছে পৌঁছুলে কয়েকজন যুবক তাকে পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আক্রান্ত ফারুকের মৃত্যু হয়।

কুমিল্লা কোতয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। উদ্ধার করার সময় ফারুকের হাতের মোবাইল ও ব্যবহৃত সাইকেল ঘটনাস্থল থেকে উদ্ধার করি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে হত্যা করা হয়েছে।’

‘এটি কোনো সন্ত্রাসী বা ছিনতাইয়ের ঘটনা নয়’ উল্লেখ করে ওসি বলেন, ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় কুমিল্লা কোতয়ালি থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এমএ/এএসআই

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১