বুধবার ১১ই মার্চ, ২০২৬ ইং ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার ‘পাগল ছেলে’কে ফখরুলের স্মরণ! (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

খালেদার ‘পাগল ছেলে’ রিজভী তালুকদারের জন্য দোয়া চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘পাগল ছেলে’ রিজভী গতকাল (শনিবার) রাত সাড়ে দশটায় পার্টি অফিসের সামনে মারা যান।

পায়ে স্যান্ডেল! কখনো পুরো শরীরে কাপনের কাপড়! কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এমন দৃশ্যই রিজভীকে প্রায়ই রাজপথে দেখা যেতো। কাফনের কাপড় পরে খালেদা জিয়ার মুক্তির জন্য একাই রাজপথে অনশনে নেমেছিলেন এই পাগল।

‘আমার মাকে মুক্তি দে, নইলে আমার জেল দে’ এমন স্লোগান সংবলিত ফেস্টুন নিয়ে সব সময় নয়াপল্টন বিএনপি কার্যালয়েই থাকতেন রিজভী তালুকদার।

সমাবেশে খালেদার ‘পাগল ছেলে’কে স্মরণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন থেকে সভা-সমাবেশ করার জন্য আর অনুমতি নেবো না। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের জন্য রাস্তায় থাকবো।

বিএনপির আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়াও উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সেলিমা, খসরু, মোশাররফ প্রমুখ।

‘পাগলা রিজভীকে স্মরণ করলেন ফখরুল’

আজ মারা যাওয়া বিএনপির পাগলভক্ত রিজভী হাওলাদারকে সমাবেশের ভাষণের শুরুতেই স্মরণ করলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

Posted by Daily Amar Sangbad on Sunday, November 24, 2019

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১