বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ ইং ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার

‘বিতর্কিতদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের তালিকা হয়েছে। বিতর্কিতদের তালিকা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই তালিকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেয়া হয়েছে৷ এসব বিতর্কিতদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।

দল থেকে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার দুপুরে বিআরটিসির মতিঝিল ডিপোতে প্রধানমন্ত্রীর অনুদান দেয়া বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কমিটি নিয়ে তিনি বলেন, দলের পাঁচটি সহযোগী সংগঠনের কমিটি দেয়া হয়েছে৷ সেখানে আমরা স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব উপহার দিয়েছি। এভাবে পুরো দেশে স্বচ্ছ নেতৃত্ব আমরা উপহার দেবো।

বিএনপিকে নিয়ে তিনি বলেন, বিএনপির নেতৃত্ব নিয়ে তাদের নিজেদের ঘরে অনেক প্রশ্ন উঠছে৷ তাদের কেন্দ্রীয় নেতারাও বলেছেন- খালেদার মুক্তি আন্দোলনে একটি কর্মসূচিও তারা দিতে পারেননি। এখন তারা নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য সরকারবিরোধী লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

বিএনপি নেতাদের মুখের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০