সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রামগতিতে গাছের সাথে বেঁধে শিশুর চুল কর্তন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে শিপন (১২) নামের এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। এ সময় শিশুটির চুল কেটে দেওয়া হয়। শিশু শিপন চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের মো. সিরাজের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে রামগতি থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় একই গ্রামের পাশের বাড়িতে ৪০ টাকা চুরিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের সুজা মিয়ার ছেলে আবদুল্যাহ (৩০), বাশারের ছেলে জাবেদ (১৯) ও জিয়াউর রহমান (৪২) তিনজনে মিলে জনৈক আবদুল্যার বাড়ির সামনে শিপনকে গলায় জুতা পরিয়ে হাত-পা খেজুর গাছের সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে নির্যাতন করে। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে শিপনের মাথার চুল কেটে দেয়।

ঘটনার পর নির্যাতিত শিশুর পিতা মো. সিরাজ বাদি হয়ে রামগতি থানায় অভিযোগ দায়ের করেন। পরে শিশু নির্যাতনের অভিযোগে রামগতি থানা পুলিশ জাবেদ ও আবদুল্যাহকে আটক করেন।

এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, শিশু নির্যাতনের ঘটনাটি সত্য। নির্যাতিত শিশুর পিতার দায়ের করা মামলায় জড়িত দু’জনকে আটক করা হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31