সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় ৪ জনের ফাঁসি

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রশিদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে ৪ জনকে রশিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাইদুর রহমান গাজী এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর থানার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাসির (২৮), মো. হাশেমের ছেলে মো. মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে মো. বাহার (২৪), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)। এদের মধ্যে মো. মাসুদ আলম পলাতক রয়েছেন, অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাত ১০টার সময় রশিদপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরের বেড়া কেটে ঢুকে তাকে হাত পা মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরদিন (১৯ আগস্ট) ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।

লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০