সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশি যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করলো বিএসএফ

আকাশবার্তা ডেস্ক :

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার রাতে উপজেলার হুদাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম গণি মিয়া (৩০)। তিনি উপজেলার চাকুলিয়া গ্রামের তাহের মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান জানান, গতকাল সোমবার রাতে হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান গণি মিয়া। এ সময় তিনি ভারতের মালোয়াপাড়া ৫৪-বিএসএফের হাতে আটক হন। পরে তাকে পিটিয়ে ও কুপিয়ে হাত-পায়ের রগ কেটে বাংলাদেশের অভ্যন্তরে ৮৭ মেইন পিলারের কাছে রেখে যায় তারা। 

আজ ভোর পাঁচটার দিকে এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন জানান, বাম পায়ের রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31