রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

‘টুপির তদন্ত হবে’

আকাশবার্তা ডেস্ক :

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতে জঙ্গির মাথায় আইএসের টুপি কীভাবে এলো বিষয়টি তদন্ত হবে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হলি আর্টিজান মামলার রায়ের প্রতিক্রিয়া জানানোর সময় এ কথা বলেন।

আদালতে বহুল আলোচিত হলি আর্টিজান হামলা মামলার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল ইসলাম ওরফে রিগ্যানের মাশায় আইএসের পতাকার প্রতীক সংবলিত টুপি দেখা যায়। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। হচ্ছে সমালোচনাও।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আদালতে আনার সময় কারও মাথায় এমন টুপি ছিল না। জঙ্গিরা আইএসের প্রতীক সংবলিত টুপি কোথায় পেলেন তা নিয়ে উপস্থিত সবার মধ্যে প্রশ্ন তৈরি হয়।

সাংবাদিকরা বিষয়টি নিয়ে আইনমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘বিষয়টি জেনেছি। এটি নিয়ে তদন্ত হওয়া উচিত। আমি এখনই তদন্তের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

তিনি বলেন, ‘এ রায়ের মধ্যে বিশ্বের কাছে প্রমাণিত হয়েছে, বাংলাদেশে এ ধরনের অপরাধীদের সঠিক আইনি প্রক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্ভব।’

এর আগে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান হলি আর্টিজান মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশি-বিদেশি ২০ জন নাগরিককে নির্মমভাবে হত্যা করে সশস্ত্র জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গ্রেনেডে দুই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মারা যান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১