বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

‘আমি আর প্রধানমন্ত্রী হতে চাই না’

আন্তর্জাতিক ডেস্ক :

লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সাদ হারিরি বলেছেন, তিনি আর দেশটির প্রধানমন্ত্রী হতে আগ্রহী নন। লেবাননে সম্প্রতি যে বিক্ষোভ হয়েছে তারপর সাদ হারিরি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

হারিরি সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতি এবং দেশের অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলে দেয়ার অভিযোগে সাদারণ মানুষ বিক্ষোভে নামেন।

জনগণের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেও সাদ হারিরি এবং সাবেক মন্ত্রিসভার সদস্যরা লেবাননের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন। নতুন সরকার গঠনের পর তারা সরে যাবেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সাদ হারিরি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন- তিনি আর পরবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন না।  তিনি চান নতুন কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন।

তিনি বলেন, দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমি মনে করি আমার পরিবর্তে অন্য কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া একেবারেই সহজ হবে না। দেশের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মতামতের ভিত্তিতে সরকার গঠন করতে হবে। সে ক্ষেত্রে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বেশ জটিল হবে।

এছাড়া, লেবাননের রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে গত শুক্রবার হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে- আমেরিকা চায় তাদের প্রতিনিধিত্বকারী সরকার কিন্তু আমরা চাই লেবাননের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১