মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অপুকে মেনে না নেয়ার প্রশ্নই আসে না : শাকিব

বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাঅপু বিশ্বাসের সঙ্গে সংসার-সন্তান নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যেই অপুর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার কথা বলেছেন ঢালিউড কিং শাকিব খান।বিভিন্ন গণমাধ্যমে ‘শাকিব অপুর দায়িত্ব নেবেন না’, ‘অপুর কাছে ফিরছেন শাকিব’ এ ধরনের সংবাদ প্রকাশের পর কিছুটা হতাশা প্রকাশ করেন শাকিব।

তিনি বলেন, ‘আমি কখনো বলিনি অপুকে আমি ত্যাগ করেছি। তাহলে তার কাছে ফেরার প্রশ্ন আসে কেন? অপুকে মেনে না নেয়ার প্রশ্নই আসে না। আমি তো তাকে অস্বীকার করিনি।’ এসময় শাকিব তার বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে আসছে না বলেও দাবি করেন।

শাকিব খান আরও বলেন, ‘স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে সংসারে সমস্যা সৃষ্টি হতেই পারে। গণমাধ্যমে অপু হুট করে আমাদের সংসার জীবন সম্পর্কে কথা বলার কারণে আমার মানসিক অবস্থা ভালো ছিল না। তবে আমি সব সমস্যা সমাধান করে স্ত্রী-সন্তান নিয়ে স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করছি।’ এসময় ভবিষ্যতে স্ত্রী ও সন্তান নিয়ে সংসার জীবনে সুখী হওয়ার চেষ্টা করবেন বলে জানান শাকিব।

এর আগে, সোমবার দীর্ঘদিন আড়ালে থাকার পর সন্তান নিয়ে সবার সামনে আসেন নায়িকা অপু ইসলাম। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেয়া লাইভ সাক্ষাৎকারে তিনি জানান, শাকিবের সন্তানের মা হয়েছেন তিনি। সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চান।

অপু বলেন, শাকিব প্রতিনিয়তই বাসায় এসে সন্তান দেখে যান। সন্তান নিয়ে আদরও করেন। টাকা-পয়সাও দেন।

অপু বিশ্বাস জানান, গুলশানে শাকিবের বাসায় ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। ফরিদপুরের ভাঙ্গা থেকে শাকিবের আনা কাজি বিয়ের রেজিস্ট্রি করান। অপু বিশ্বাসের নাম হয় অপু ইসলাম খান।

অপু বলেন, গত ২৭ সেপ্টেম্বর ২০১৬ কলকাতার একটি ক্লিনিকে সন্তানের জন্ম হয়। সন্তানের নাম আব্রাহাম খান জয়। অপুর অনুরোধ সত্ত্বেও সন্তান জন্ম দেয়ার সময় শাকিব খান হাসপাতালে যাননি।

অপু জানান, বিয়ের বিষয়টি শাকিব খান গোপন রাখতে বলেছিলেন। তাছাড়া শাকিব খানের পরিবারের সবাই তাদের বিয়ের বিষয়টি জানেন। সন্তান গর্ভে ধারণ করার পর থেকেই দেশের বাইরে ছিলেন অপু বিশ্বাস।

অপু জানান, একজন প্রযোজক তাদের বিয়ের সময় উপস্থিত ছিলেন। সবার কাছে দোয়া চেয়েছেন অপু। একইসঙ্গে নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করতে চান অপু। তার ছেলের দ্বারা যেন কোনো মেয়ে প্রতারিত না হন সেভাবেই ছেলেকে মানুষ করতে চান নায়িকা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে একসঙ্গে সিনেমায় জুটি হয়ে কাজ শুরু করেন শাকিব-অপু।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১