শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চাকরি হারালেন ঢাবির পাঁচ শিক্ষক

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ঢাবির ওই শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোন যোগাযোগ না রাখার অভিযোগ আনা হয়েছে।

চাকরি হারানো ৫ শিক্ষক হলেন- গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল শামসুজ্জামান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।

নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সদস্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ঢাকা উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ওই শিক্ষকদের বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে ফেরেননি। নিয়মবহির্ভূতভাবে কারও বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত নয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০