মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

স্কুলের ডে-মিলে ১ কেজি দুধে আধা মণ পানি! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তরপ্রদেশের সনভদ্র জেলার একটি স্থানীয় স্কুলে এক কেজি দুধে প্রায় ১৯ কেজি পানি মেশানোর ঘটনা ঘটেছে। পরে ওই দুধ ৮১ জন ছাত্র-ছাত্রীকে খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, সনভদ্র জেলার পরিবারগুলো খুব দরিদ্র হওয়ায় শিশুদের ন্যূনতম পুষ্টি নিশ্চিতে দিনে অন্তত একবার সরকারের পক্ষ থেকে এ ধরনের একটি খাবার পরিবেশন করা হয়।

ওই ভিডিওতে দেখা গেছে, সরকারি মিড-ডে মিল কর্মসূচির অংশ হিসেবে এক কেজি গুঁড়ো দুধের একটি প্যাকেট পাতিলের পানিতে মেশানো হচ্ছে। গরম করার পর একজন নারী পাচক ওই দুধ গ্লাস (এক পোয়া) হাতে অপেক্ষমাণ স্কুলের ৮১ জন শিক্ষার্থীকে একে একে পরিবেশন করছেন।

খবরে আরও বলা হয়েছে, সনভদ্রার চোপানের ওই স্কুলের মোট ১৭১ জন শিক্ষার্থী। বুধবার যখন মিড-ডে মিলের দুধ পরিবেশন করা হচ্ছিল, তখন ৮১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। সে সময় একজন পঞ্চায়েত সদস্য ওই দৃশ্যের ভিডিও ধারণ করেন।

এর আগে শিক্ষার্থীদের মিড-ডে মিল জালিয়াতি ফাঁস করে দেয়ার ঘটনায় পুলিশ এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মুকেশ কুমার বলেছেন, ভিডিওটি নজরে আসার পর ওই দিনই স্কুলটিতে আরো দুধ সরবরাহ করা হয়েছে। তবে সঠিক পরিমাণ দুধ থাকা সত্ত্বেও কেন শিশু শিক্ষার্থীদের পর্যাপ্ত দুধ সরবরাহ করা হয়নি, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০