মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘মোদি-অমিত শাহও অনুপ্রবেশকারী’

আন্তর্জাতিক ডেস্ক :

কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহও অনুপ্রবেশকারী।

ভারতের এনআরসি নিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অধীর বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ নিজেরাই অনুপ্রবেশকারী। বাড়ি গুজরাটে। এসে পড়েছেন দিল্লিতে।’

অধীররঞ্জন চৌধুরী আরও বলেন, এনআরসি নিয়ে ভয়ে আছে ভারতীয় বৈধ নাগরিকরাও। সব সময় এনআরসির জপ করা হচ্ছে তাতে ভারতের আসল নাগরিকরাও ভাবছেন, আমাদের কী হবে! সাধারণ মানুষ এতো কাগজপত্র নিয়ে ভাবেন না।

তিনি বলেন, ‘সাধারণ মানুষ সকালে ঘুম থেকে উঠে চিন্তা করেন রাতে কী খাবেন। কালকের খাবারটা কিভাবে জোগাড় হবে। তাদের কাছে নাগরিকত্বের কাগজ নিয়ে ভাবার সময় আছে?’

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিতকে নিয়ে দেশটির লোকসভার কংগ্রেস দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরীর এমন মন্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে দেশটিতে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১