শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পরিবারের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহনন

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের কালীগঞ্জে পরিবারের সাথে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তামান্না বেগম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী আত্মহননের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা থেকে আসা সিলেটগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনেটি উপজলোর আড়িখোলা রেললাইনের পূর্ব পাশে টেকপাড়া নামকস্থানে পৌঁছলে ওই কলেজ শিক্ষার্থী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহনন করে।

নিহত তামান্না বেগম কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড চৌড়া গ্রামের ফকির বাড়ির আইয়ুব ভূইয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে তামান্না নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের সদস্যগণ লোক মারফত জানতে পারে আড়িখোলা রেললাইনের পূর্ব পাশে টেকপাড়া নামকস্থানে ট্রেনের নিচে পড়ে সে মারা গেছে।
পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে তাদরে বাড়িতে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, মেয়ে তামান্নার ইচ্ছার বাহিরে পরিবারের লোকজন বিয়ে ঠিক করে। এ নিয়ে পরিবারের সাথে তার অভিমান চলছিল। তারই জের ধরে সে আত্মহত্যা করতে পারে।

নরসিংদী রেলেওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য তার বাড়িতে যান। পরে কালীগঞ্জ পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও পরিবারের সদস্যদের অনুরোধে কোনো প্রকার অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন।

কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম জানান, কলেজ ছাত্রী তামান্না নিহতের সংবাদ পেয়ে স্থানীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি তার দাফন কার্য সম্পন্ন করার জন্য পরিবারের নিকট নগদ পনের হাজার টাকা প্রদান করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১