মঙ্গলবার ১৪ই এপ্রিল, ২০২৬ ইং ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

চার বছরের শিশু ক্যান্সার আক্রান্ত : চিকিৎসার্থে সাহায্য কামনা

আকাশবার্তা ডেস্ক :

শিশু শুভঙ্কর, বয়স চার বছর। বাবা বিষ্ণু চন্দ্র দাস পেশায় জেলে, মা’ রেখা চন্দ্র দাস গৃহিনী। হতদরিদ্র এই জেলে পরিবারের চার বছরের শিশু সন্তান শুভঙ্কর এখন ভয়ঙ্কর ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে (মাইজের বাড়ি)।

বিষ্ণু চন্দ্র দাস জানান, ৩ বছর বয়সে তার শিশু ছেলে শুভঙ্করের শারিরীক অবস্থা খারাপ হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) নেওয়া হয়। সেখানে যাবতীয় পরীক্ষা করানোর পর ক্যান্সার রোগ সনাক্ত করেন ডাক্তাররা। কিন্তু তার এই রোগের চিকিৎসার ব্যয়-ভার বহন করার ক্ষমতা নেই বিষ্ণুর।

তিনি সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানসহ সকলের আর্থিক সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য বিষ্ণুর বিকাশ নাম্বার-০১৭২২-৬৯৮৩১১।

ছবিতে মায়ের কোলে শিশু শুভঙ্কর চন্দ্র দাস

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০