আকাশবার্তা ডেস্ক :
শিশু শুভঙ্কর, বয়স চার বছর। বাবা বিষ্ণু চন্দ্র দাস পেশায় জেলে, মা’ রেখা চন্দ্র দাস গৃহিনী। হতদরিদ্র এই জেলে পরিবারের চার বছরের শিশু সন্তান শুভঙ্কর এখন ভয়ঙ্কর ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে (মাইজের বাড়ি)।
বিষ্ণু চন্দ্র দাস জানান, ৩ বছর বয়সে তার শিশু ছেলে শুভঙ্করের শারিরীক অবস্থা খারাপ হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) নেওয়া হয়। সেখানে যাবতীয় পরীক্ষা করানোর পর ক্যান্সার রোগ সনাক্ত করেন ডাক্তাররা। কিন্তু তার এই রোগের চিকিৎসার ব্যয়-ভার বহন করার ক্ষমতা নেই বিষ্ণুর।
তিনি সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানসহ সকলের আর্থিক সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর জন্য বিষ্ণুর বিকাশ নাম্বার-০১৭২২-৬৯৮৩১১।
ছবিতে মায়ের কোলে শিশু শুভঙ্কর চন্দ্র দাস।