মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি

আকাশবার্তা ডেস্ক :

পেঁয়াজ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতির প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেইটে মিছিল পূর্ববর্তী সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম আহবায়ক ফজলুল করিম কাসেমী বলেন, সরকারের পদত্যাগ ছাড়া বাজার নিয়ন্ত্রণ আসবে না। সরকার নাগরিক অধিকার পূরণে উদাসীন। এই সরকার নির্বাচিত সরকার নয়। এ সরকার ‘র’ এর এজেন্ট, ভারতের দাস। এখন একটাই দাবি এ সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচন দাবি করছি। এ সরকার লুটেরাজ। আন্দোলনের মাধ্যমে বিদায় করতে হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আব্দুর রব ইউছুপি বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর উপর আস্থা উল্লেখ করেছেন আর আওয়ামী লীগ এসে তা উঠিয়ে দেন। এই সরকার এখন পেঁয়াজ নিরপেক্ষ বাংলাদেশ, লবণ নিরপেক্ষ বাংলাদেশ, ভারত নিরপেক্ষ বাংলাদেশ ঘোষণা করতে চাইছেন।

সরকারের শীর্ষ এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, আপনি কোনোদিন বলবেন, কাপড় নিরপেক্ষ বাংলাদেশ, আপনি কাপড় খুলে ফেললেও এ দেশের মানুষ কেউ কাপড় খুলে ফেলবে না।

বাবরি মসজিদ রায় নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা শুনতে পাচ্ছি আগামী মাসে নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবে। এই ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশে আনতে চাইলে বিমানবন্দর ঘেরাও করা হবে। তাকে কোনোভাবেই তৌহিদী জনতা এ দেশে প্রবেশ করতে দেবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, কাদের কারণে আজ বাজার নিয়ন্ত্রণ নেই। মাঝখানে কারা এগুলো করে? এই সরকারের বাজার নিয়ন্ত্রণ নেই। তাই এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। না হয় এই সরকার পালানোর সুযোগ পাবে না। দেশ বিরোধী চুক্তি বাতিল করতে হবে। সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নতুন নির্বাচন দিতে হবে।

এছাড়া আরো বক্তব্য রাখেন মাওলানা হেদায়েতুল ইসলাম, মতিউর রহমান আব্দুর রব, মনির হোসেন কাসেমী প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১