মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
প্রতিকী ছবি।

বিয়েবাড়িতে খাবার আনতে গিয়ে নাবালিকার সর্বনাশ!

আন্তর্জাতিক ডেস্ক : 

বিয়েবাড়িতে উচ্ছিষ্ট খাবার আনতে গিয়ে নিজের ইজ্জতই হারালো ৬ বছরের এক নাবালিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের তারাতলা রোডে এই ঘটনাটি ঘটে।

এই ঘটনায় ভারতের পশ্চিম বন্দর থানার পুলিশ তদন্ত করে দানিশ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রের খবর, গার্ডেনরিচের বাসিন্দা ওই শিশুটি তার অন্যান্য সঙ্গীদের মতো বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে যায়। সেখানে যে খাবার উচ্ছিষ্ট থাকে সেই খাবার তারা খায়। বাড়িতেও নিয়ে যায়।

এ রকমই তারাতলা রোডের উপর একটি অনুষ্ঠান বাড়িতে রাতে গিয়েছিল শিশুটি। এতে দানিশ নামে এক যুবকের চোখে পড়ে সে। পরে শিশুটিকে খাবার দেয়ার নাম করে ভেতরে ডেকে নেয় দানিশ।

এরপর অনুষ্ঠান বাড়ির লাগোয়া একটি বাথরুমে শিশুটিকে নিয়ে যায় সে। সেখানেই তার উপর ঝাঁপিয়ে পড়ে দানিশ। অসুস্থ অবস্থায় শিশুটি ফিরে আসে তার মায়ের কাছে। মা তাকে জিজ্ঞাসা করলে ঘটনার বিস্তারিত খুলে বলে। পরে ওই রাতেই শিশুটিকে নিয়ে মা চলে যান গার্ডেনরিচ থানায়। সেখানেই তিনি অভিযোগ দায়ের করেন।

এদিকে তদন্তে নেমে শুক্রবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নির্যাতিতা শিশুকন্যার শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১