মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নারীদের পর পুরুষদেরও সোনা জয়!

স্পোর্টস ডেস্ক :

চলমান এসএ গেমসে বাংলাদেশের জন্য আরো একটি স্বর্ণ পদক এনে দিল পুরুষ ক্রিকেটাররা। ছেলেদের ক্রিকেটে লংকানদের হারিয়ে দেশকে গর্বিত করলেন সৌম্য-শান্তরা।

ক্রিকেট ডিসিপ্লিনের ফাইনালে শ্রীলংকার দেয়া ১২৩ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়েই টপকে যায় বাংলাদেশ। ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা।

ব্যাট হাতে শুরু থেকেই দাপট দেখাতে থাকে টাইগাররা। সাইফ-সৌম্যের উদ্বোধনী জুটিতেই আসে ৪৪ রান। মেন্ডিসের বলে ২৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান সৌম্য। দলীয় ৮৩ ও ব্যক্তিগত ৩৩ রানে ভুল বোঝাবুঝিতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার সাইফ হাসান।

এরপর দলকে এগিয়ে নিতে থাকেন শান্ত ও ইয়াসির আলি। দুজনের ব্যাটে লক্ষ্যপুরণের কাছে পৌছে যায় বাংলাদেশ। তবে লক্ষ্য থেকে ১৫ রান দূরে থাকতে সাজঘরে ফেরেন ইয়াসির আলি। তিনি করেন ১৯ রান।

বাকিটা পথ নির্বিঘ্নে পাড়ি দেন শান্ত ও আফিফ। লংকান বোলার আশানকে বাউন্ডারি হাঁকিয়েই দৌড় শুরু করেন ৩৫ রানে অপরাজিত শান্ত। অপরপ্রান্তে আফিফ ৫ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার ক্যাপ্টেন নাজমুল ইসলাম শান্ত। শ্রীলংকার শুরুটা ভালো হলেও বেশ দ্রুতই ম্যাচে ফেরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লংকানরা ইনিংসের শেষ বলে অল আউট হয়। এর আগে স্কোরবোর্ডে তুলতে পারে ১২২ রান।

লংকানদের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আশান। এছাড়া নিসাংকা ২২ ও ফার্নান্ডো ১৬ রান করেন। টাইগারদের হয়ে একাই ৩ উইকেট নেন সুমন খান। এছাড়া তানভীর ইসলাম ২ উইকেট শিকার করেন।

এই জয়ে এসএ গেমসে সোনাজয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। এবারের এসএ গেমসে এখন পর্যন্ত ১৯টি সোনা জিতেছে বাংলাদেশ। পিছনে ফেলেছে ২০১০ এসএ গেমসে ১৮টি সোনা জয়ের রেকর্ড।

সংক্ষিপ্ত স্কোর :

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল : ১২২/৮ (২০ ওভারে, নিশাঙ্কা ২২, ফার্নান্ডো ১৬, আহসান ২৫; হাসান মাহমুদ ৩/২০, তানভীর ২/২৮)।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল : ( ১২৫/৩, ১৮.১ ওভারে, সৌম্য ২৭, সাঈফ ৩৩, নাজমুল হোসেন শান্ত ৩৫*, আফিফ ৫*)।

ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ৭ উইকেটে জয়ী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১