আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ (১৪২৪) পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।
সহকারী শিক্ষক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, পরিচালনা পরিষদের সদস্য কাজী মোস্তফা কাজল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতায় উৎসব মুখর পরিবেশে বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিপুল সংখ্যাক ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলা নতুন বছরে শুভ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।