মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুর্নীতির বিরুদ্ধে কথা বলে চাকরি নেই খতিবের!

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার একটি মসজিদের খতিব তিনি। সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন জুমার নামাজের খুতবায়। এই নিয়ে কথা বলতে গিয়ে নিজের চাকরিই হারালেন তিনি। বলছিলাম ঢাকার টোলারবাগ খানকা-ই-মশুরিয়া জামে মসজিদের কথা। সেই মসজিদের খতিব সোলায়মান ফারুকী।

সম্প্রতি তিনি দুর্নীতিগ্রস্থ সরকারি চাকরিজীবীদের নিয়ে খুতবায় কথা বলছিলেন। পরে তার চাকরি চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, মাস খানেক আগে মিরপুর-১ এ অবস্থিত খানকা-ই-মশুরিয়া জামে মসজিদে খুতবা দিচ্ছিলেন খতিব সোলায়মান ফারুকী। তিনি খুতবায় বলেছিলেন, যারা সরকারি চাকরি করেন তারা চাকরি নেয়ার সময় কাগজে সাইন করেন, কমিটমেন্ট করেন, এই দেশে দুর্নীতি করবো না, দেশের স্বার্থে কাজ করবো। কিন্তু তারা সেই কমিটমেন্ট রাখেন না, দেশের সম্পদ বিনষ্ট করেন।

তিনি আরও বলেন, যারা এই সমস্ত অঙ্গীকার ভাঙেন তারা আসলে মোনাফিকি করেন। তারা মোনাফেকের কাতারে পড়েন।

এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করা হয় মসজিদটির খতিব (সাবেক) সোলায়মান ফারুকীর সঙ্গে। তিনি বলেন, মোনাফিকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়ায় মসজিদ কমিটির লোকজন আমাকে সরে যেতে বলেন। আমিও সরে যাই।

সোলায়মান ফারুকী ২০১০ সালের শেষের দিকে মসজিদটিতে খতিবের কাজ শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা বলেন, সরকারতো চায় দুর্নীতিমুক্ত দেশ গড়তে। কে না চায় সমাজ দুর্নীতিমুক্ত হোক। কিন্তু এমন ঘটনা আমাদের অবাক করে দিয়েছে।

এ বিষয়ে কথা বলতে টোলারবাগ মসজিদ কমিটির সভাপতি আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি প্রশ্ন শুনে ফোন কেটে দেন। পরে আরও কয়েকবার তাকে ফোন করেও পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১