আকাশবার্তা ডেস্ক :
২১তম কাউন্সিলেও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টার কিছু পর দলের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে তাদের দলের শীর্ষ এই দুই পদে নির্বাচিত করা হয়।
এ নিয়ে শেখ হাসিনা টানা নবমবারের মতো দেশের প্রাচীনতম দলটির সভাপতির দায়িত্ব পেলেন। আর ওবায়দুল কাদের টানা দ্বিতীয় মেয়াদে ধরে রাখলেন শেখ হাসিনার রানিং মেটের পদটি।
নবম বারের মতো আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়লেন শেখ হাসিনা।
এতো দীর্ঘ সময় ধরে দলের সভাপতি পদে থাকার ইতিহাস আর কোনো রাজনীতিবিদের নেই।