শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘আপনারা ভোটকেন্দ্রে আসুন, দায়িত্ব আমরা নেব’

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএম পরিচালনায় সেনা সদস্য থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আগামী ৩০ জানুয়ারির এ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের পাহারায় থাকবে সেনা সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান সিইসি।

সিইসি বলেন, নির্বাচনে পুলিশ, বিজিবি নিরাপত্তায় থাকবে। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পরিচালনার জন্য প্রতি কেন্দ্রে দুইজন করে সেনা সদস্য থাকবে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসেন। ভোটারদের দায়িত্ব আমরা নেব। সুতরাং ভোটাররা ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। সেই নিরাপত্তা আমরা নিশ্চিত করব।

সিইসি বলেন, মেয়ররা নির্বাচন করতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। আর কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার বিষয়টি দেখভাল করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১