বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চাটখিলে বন্দুকযুদ্ধে কসাই মনির নিহত

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কসাই মনির নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ২টায় হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ আহত হয়েছেন।

নিহত মনির উদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলাও রয়েছে।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, কসাই মনিরকে রোববার গ্রেপ্তার করা হয়। তিনি অস্ত্র ও মাদকসহ ১৬টি মামলার আসামি। পরে তার দেয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারে রোববার রাত ২টায় উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিজ বাহিনীর বন্দুকের গুলিতে মনির উদ্দিন নিহত হন। তিন পুলিশ আহত হয়েছেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড গুলি, ছোরা ও ৫০ টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে রাখা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১