মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মরিয়ম নওয়াজকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার।

গত ১৯ নভেম্বর থেকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন নওয়াজ শরিফ। তাকে দেখতে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছিলেন মরিয়ম নওয়াজ।

কিন্তু অর্থ আত্মসাৎ এবং দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে দেশত্যাগের অনুমতি দেয়নি প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

খবরে বলা হয়, ৪৬ বছর বয়সী মরিয়ম নওয়াজ গত বছরের আগস্ট থেকেই দুর্নীতির অভিযোগে ‘নো ফ্লাই’ তালিকায় রয়েছেন। তবে ‘নো ফ্লাই’ তালিকা থেকে তার নাম সরিয়ে ফেলার অনুমতি চাওয়া হলে দেশটির সরকার এ নিষেধাজ্ঞা জারি করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর আইনবিষয়ক উপদেষ্টা বাবর আওয়ানের মন্তব্য উদ্ধৃতি করে ইংরেজি দৈনিক ‘দি ডন’ জানিয়েছে, এক্সিট কন্ট্রোল লিস্টে (ইসিএল) নাম থাকা ব্যক্তিকে কোনো অবস্থাতেই দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দিতে পারে না সরকার। এই কারণে তার আবেদনটি খারিজ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের আগস্ট মাস থেকে ইসিএলে নাম রয়েছে শরিফ-কন্যার। মারিয়মের আবেদন বাতিল হওয়ার পর সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে নওয়াজ শরিফের দল পিএমএল-এন।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের এই সিদ্ধান্তে অবাক হওয়ার কিছু নেই। দেশে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আমলে পিএমএল-এ দলের নেতা-নেত্রীদের উপর নিদারুণ আচরণ করা হবে এটাই স্বাভাবিক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১