বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে স্ত্রী নির্যাতনকারী সেই প্রবাসী পালানোর সময় গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার ঘটনায় অভিযুক্ত সৌদি প্রবাসী মোশাররফ হোসেন উজ্জল (৩৫) দেশ ছেড়ে পালানোর সময় ঢাকায় বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীম জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিনামবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

সৌদি প্রবাসী মোশাররফ হোসেন উজ্জল বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। দুই মাস আগে দেশে ফেরেন তিনি। যৌতুক চেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দেহে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার পর হাসপাতালে ভর্তি হতে বাধা দেওয়ার বিষয়টি সোমবার প্রকাশ পাওয়ার পর পুলিশ তাকে খুঁজছিল। নির্যাতিত নারীর বাবা বাদী হয়ে জামাতাকে আসামি করে মঙ্গলবার সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।

সোমবার সকাল থেকে উজ্জলকে ধরতে বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। সে যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য বিনাম বন্দর ও স্থলবন্দরে তার পাসপোর্টের ছায়া কপি ও ছবি পাঠানো হয়।

মোশাররফ হোসেন উজ্জলের ১০ বছর আগে ওই নারীকে বিয়ে করেন। তাদের আট বছর বয়সী এক ছেলেও রয়েছে। গত ১ অক্টোবর দেশে ফেরার পর জেলা শহরের বছিরারর দোকান এলাকায় স্ত্রী ও ছেলেকে নিয়ে ভাড়া বাসায় উঠেন উজ্জল।

বুধবার রাতে ওই বাসায় ছেলেকে বেঁধে রেখে স্ত্রীর মাথার চুল কেটে দেন উজ্জল। এরপর সারা শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়া হয়। এ সময় স্ত্রী চিৎকার করলে ছেলের গলায় চুরি ধরে তাকে হত্যার হুমকিও দেন উজ্জল। এক পর্যায়ে পালিয়ে বাপের বাড়িতে উঠেন স্ত্রী। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সন্ত্রাসী নিয়ে হামলা চালান উজ্জল।

এক পর্যায়ে সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার সময় আবারও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে উজ্জল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, মামলায় নির্যাতিতার স্বামী মোশাররফ হোসেন উজ্জলকে একমাত্র আসামি করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১