শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুই সিটি নির্বাচন : ‌‌‘আ.লীগের প্রার্থী ঘোষণ‍া শনিবার’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিতর্কিতদের মনোনয়ন দেয়া হবে না। নির্বাচনে নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেয়া।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদের জানান, গ্রহণযোগ্য, জনপ্রিয় ব্যক্তিকে তারা বাছাই করবেন। শনিবার সন্ধ্যায় গণভবনে প্রার্থী চূড়ান্ত করা হবে।

ওবায়দুল কাদের বলেন, যারা বিতর্কিত হয়েছে, তাদের কাউকে মনোনয়ন দেব না। যাদের কোনও অপকর্মের রেকর্ড নেই, বিতর্কের ঊর্ধ্বে যারা আছে সিটি নির্বাচনে তাদের মনোনয়ন দেয়া হবে।

এসময় তিনি আরো জানান, নতুন বছরে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে।

ওবায়দুল কাদের বলেন, যারা বিতর্কের ঊর্ধ্বে রয়েছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই তাদের আমরা প্রার্থী হিসেবে বাছাই করব। আগামীকাল সন্ধ্যা ৬টায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই প্রার্থী নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর এখতিয়ার। রুটিন একটা পরিবর্তন তো হয়। নতুন বছরেও হতে পারে। কখন হবে, আমি ঠিক বলতে পারছি না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১