শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পদত্যাগ করলেন তাপস

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন শেখ ফজলে নূর তাপস।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পান তিনি। ডিএসসিসির বর্তমান মেয়র সাইদ খোকনকে বাদ দিয়ে তাকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শেখ ফজলে নূর তাপস ঢাকা দশ আসনের সংসদ সদস্য। আইন অনুযায়ী, নির্বাচিত কোনো প্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। ৩১ ডিসেম্বর দুই সিটির নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১