শনিবার ১৮ই জুলাই, ২০২৬ ইং ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মায়ের সামনে ওড়না টানাটানি, ফেসবুকে নিন্দার ঝড়!

আকাশবার্তা ডেস্ক :

মায়ের সামনে এক তরুণীর ওড়না টানাটানি করে শ্লীলতাহানির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সৈয়দ রনি আলমসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ভুক্তভোগী তরুণীর মা মমতাজ বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।

মমতাজ বেগম নারায়ণগঞ্জ বন্দর উপজেলার বাসিন্দা। মামলার প্রধান আসামি সৈয়দ রনি আলম একই জেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার হাজিগঞ্জ এলাকার এমরান হোসেনের ছেলে কানন নামে একজনকে গ্রেপ্তার করেছে। অপর আসামি ফতুল্লার পশ্চিম মাসদাইর জসুর ছেলে অনিক প্রধান এখনও পলাতক রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন মামলা দায়ের ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, মমতাজ বেগম নামে এক নারী বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে রোববার রাতে মামলাটি দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে কানন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গেছে, ২৮ ডিসেম্বর রাতে বন্দরের মমতাজ বেগম তার তরুণী মেয়েকে নিয়ে চাষাড়া শহীদ মিনারে আসেন। এসময় রনি, অনিক ও কাননসহ অজ্ঞাত আরও কয়েকজন তার মেয়েকে বাজে মন্তব্য করেন। তবে এর প্রতিবাদ করায় তার মেয়ের ওড়না ধরে টানাটানি শুরু করে শ্লীলতাহানি করেন তারা।

এদিকে এমন ঘটনা ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে। দোষীদের বিচার দাবিতে সরব হয়েছেন এলাকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১