রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তোমরা ছড়িয়ে পড় ঢাকা শহরে, তারপর…

আকাশবার্তা ডেস্ক :

ছাত্রদল নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তোমরা ছড়িয়ে পড় ঢাকা শহরে। প্রতিটি অলিতে-গলিতে, বাড়িতে-বাড়িতে যাও। তোমরা মানুষকে বোঝাও- ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এই জন্যে যে, আমরা পরিবর্তন আনতে চাই।

বুধবার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাদের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে ছাত্রদলকে মাঠে নামার নির্দেশ দেন ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নব্বয়ের আন্দোলনের পর ছাত্রদলের নেতারা গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছিলেন। তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। আজকে মেয়র ইলেকশন হচ্ছে। আমি খুব খুশি হতাম যদি মেয়র প্রার্থী দুইজন এখানে উপস্থিত থাকতেন এবং ছাত্রদলের সঙ্গে পরিচিত হতেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১