মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হেলিকপ্টার বিধ্বস্ত, তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক :

তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের কাছাকাছি অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির ৮ সেনা সদস্যের মৃত্যু হয়েছে। নিহত এই ৮ সেনাসদস্যের মধ্যে দেশটির সেনাপ্রধান জেনারেল সেন ই মিং রয়েছেন। এছাড়া পাঁচজন প্রাণে বেঁচে গেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক আর্ন্তজাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল ব্ল্যাক হক হেলিকপ্টার।

এতে জেনারেল সেন ই মিংসহ সেনাবাহিনীর ১২ কর্মকর্তা ছিলেন। এরপর ৮টা ২২ মিনিটে আকাশযানটি জরুরি অবতরণ করে। এর আগে কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে আরো জানানো হয়, এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে নিহতের দেহ পড়েছিল।

সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।

তাইওয়ানের জরুরি ব্যবস্থাবিষয়ক কর্তৃপক্ষ প্রকাশিত ছবিতে দেখা যায়, দেশটির উত্তরাঞ্চলীয় একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটির বিভিন্ন অংশ পড়ে রয়েছে। এ দুর্ঘটনার পর সেখানে উদ্ধার অভিযান চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১