মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কাকে বিয়ে করছেন ট্রাম্পের মেয়ে টিফানি?

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্প বিয়ের পিঁড়িতে বসছেন। তার হবু বর মাইকেল বেলস লেবাননের এক ধনকুবেরের ছেলে।

তাদের বিয়ে প্রসঙ্গে গালফ নিউজ জানায়, লেবাননি ওই যুবকের সঙ্গে বছর খানেক ধরে চুটিয়ে প্রেম করছেন ট্রাম্পকন্যা টিফানি। এবার চলছে বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে তাদের বাগদানের আমন্ত্রণপত্র ছাপা হয়ে গেছে।

লেবাননের এক স্থানীয় পত্রিকায় ওই আমন্ত্রণপত্রের ছবিও প্রকাশিত হয়েছে। এর পরপরই ওই কার্ডের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়।

তথ্য অনুযায়ী, চলতি মাসের ১১ তারিখে ফ্লোরিডায় পাম বিচ আইল্যান্ডের গ্রান্ড বলরুমে হতে চলেছে ট্রাম্প কন্যার বাগদান।

ট্রাম্পের ছোট মেয়ে টিফানির সঙ্গে মাইকেলে দেখা গত বছর গ্রিসে, এক পার্টিতে। ওই পার্টির আয়োজক ছিলেন হলিউড হার্টথ্রব লিন্ডসে লোহান। প্রথম দেখাতেই মাইকেলের প্রেমে পড়ে যান ২৬ বছরের তরুণী টিফানি।

ট্রাম্পের হবু জামাই মাইকেলের বাবা লেবাননের বিরাট ধনী। বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান মাসাদ বেলস এন্ড বেলস সাম্রাজ্যের মালিক। যদিও মাইকেলের বেড়ে উঠেছেন আফ্রিকার দেশ নাইজেরিয়ায়।

জানা যায়, সম্প্রতি হোয়াইট হাউসের ক্রিস্টমাস পার্টিতে বাবা-মাসহ উপস্থিত ছিলেন মাইকেল। এরপর মঙ্গলবার নতুন বছরের উদযাপন উপলক্ষে ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশকেন্দ্র মার-এ-লাগোতে একান্তে সময় কাটান এই প্রেমিক জুটি।

তবে বুধবার ইনস্টাগ্রামে ছাপা হওয়া বাগদান কার্ড এবং ট্রাম্পের মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার খবর সবকিছুই অস্বীকার করেছেন বেলস। তার ভাষায় পুরোটাই গুজব। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১